বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেখ ফরিদ, দেবীগঞ্জ থেকে : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামীলীগ। রোববার (৬ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে থেকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের শেরে বাংলা পার্কের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে শেরে বাংলা পার্কের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি