৬ মে ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ফরিদপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা উপলক্ষে এ আয়োজন করা হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদরে মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার কে এম জহুরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, সাধারন সম্পাদক মো. রুমন চৌধুরী, জেলাস, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজিব খান সজিব প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি