৮ মে ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু ৮ ডিসেম্বর থেকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু ৮ ডিসেম্বর থেকে

বাংলাপ্রেস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হবে চলতি বছরের ৮ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সভায় আগামী বছর ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

এর আগে সভার শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

সভায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি