বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকচিহ্ন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ আগামী ১৭ মার্চ ২০২০ সকালে জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে স্মারক ডাকচিহ্ন প্রকাশ করবে। এতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) থাকবে।
১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে বলে জানা গেছে। শুধুমাত্র জ্যাকসন হাইটসের ডাক অফিসে এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে। ২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক।
বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষে জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকবৃন্দ। জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা।
২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করেন নিউইয়র্ক স্টেট সিনেট।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি