বঙ্গবন্ধুর ছবিযুক্ত শাড়ি পরায় মেট্রো ওয়াশিংটন আ.লীগের প্রতিবাদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রবাসী এক বাংলাদেশি নারী শাড়ির আঁচলে ছাপানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে শতশত দর্শকের সামনে ঘুরে বেড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা।
গত ২৬ নভেম্বর মেরিল্যান্ডে অনুষ্ঠিত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র ৩৫তম সম্মেলনের অন্যতম আয়োজক সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী তার শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে কোমর দুলিয়ে শতশত দর্শকের সামনে দুলিয়ে হাঁটতে দেখে বিব্রত অবস্থায় পড়েছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ রাষ্ট্রদূতসহ স্থানীয় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা। এ দৃশ্য দেখে তাৎক্ষনিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও ফোবানার আহবায়ক জি আই রাসেলের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা। এ সময় সহ-সভাপতি নুরুল আমিন নুরু, মোহাম্মদ আজম আজাদ, মো: আলমগীর ও যুগ্ম-সাধারন সম্পাদক মো: ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: ফরিদুল ইসলাম জানান, ফোবানার ৩৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী তার শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে কোমর দুলিয়ে শতশত দর্শকের সামনে দুলিয়ে হাঁটার দৃশ্যটি উপস্থিত সবার চোখে খুবই দৃষ্টিকটু মনে হচ্ছিল, কিন্তু তাকে কেউ কিছু বলার সাহস দেখাননি। শুধু তাই নয় এ ঘটনাটি বঙ্গবন্ধুর ছবিকে চরমভাবে অবমাননাও করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আমরা বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হকের কাছে অভিযোগ করলে এ ঘটনার জন্য তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। একই সাথে ফরিদুল ইসলামসহ নেতাকর্মিরা বিষয়টি ফোবানার আহবায়ক জি আই রাসেলকে অবহিত করেন। তারা বলেন, শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবিযুক্ত শাড়ি পরায় পারভীন পাটোয়ারীর ওপর অনেকেই ক্ষুব্ধ হয়েছে। তিনি যেন মন্ত্রীকে ফুল দিতে না যায়। আর যদি ফুল দিতে যায় তাহলে অনুষ্ঠানের ব্যাঘাত ঘটবে। তার কথায় পারভীন পাটোয়ারীকে ফুল দেওয়া থেকে বিরত রাখেন জি আই রাসেল। ফোবানা সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা। জানা যায়, গত ২০১৯ সালে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র ৩৫তম সম্মেলনের আয়োজক কমিটির দায়িত্ব পান মেট্রো ওয়াশিংটন ডিসি এলাকার আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস) নামের একটি নাম সর্বস্ব সংগঠন। দায়িত্ব পাবার পর আহবায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ স্থানীয় প্রবাসী বাংলাদেশি পারভীন পাটোয়ারীকে সিনিয়র কো-কনভেনার হিসেবে নির্বাচিত করেন। গত ২ বছর ধরে তারা দেশ ও বিদেশে পৃষ্টপোষকতার নামে ব্যাপকহারে চাঁদাবাজি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদেরকে নিম্নমানের একটি ফোবানা সম্মেলন উপহার দেন। যা গোটা যুক্তরাষ্ট্রে জুড়েই হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। গত ২৬ নভেম্বর শুরু হওয়া ফোবানা সম্মেলনে চরম অব্যবস্থাপনা, অনিয়ম, শিল্পী-কলাকূশলী আর পৃষ্ঠপোষকদের প্রতি চরম অবহেলার মধ্য দিয়ে ২৮ নভেম্বর শেষ হয়েছে। শতশত দর্শকশ্রোতার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বাজে ফোবানা এর আগে কেউ দেখেনি।
তিন দিনের এই ফোবানা সম্মেলনের উদ্বোধনীর দিনে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ রাষ্ট্রদূতসহ শতশত দর্শকের সামনে সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী তার শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে দুলিয়ে দুলিয়ে হাঁটতে দেখে বিব্রত অবস্থায় পড়েছিলেন অনুষ্ঠানের অতিথিসহ স্থানীয় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা। সাম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ছবি ভাইরাল হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগসহ প্রবাসীদের মাঝে বইছে নিন্দার ঝড়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি