৪ মে ২০২৬

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শিগগিরই এ বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের ডিসিশনটা ফাইনাল হয়ে গেজেট আকারে প্রকাশ হবে। তখন আপনাদের কপি দেয়া হবে। হবে ইনশা আল্লাহ, এটা হওয়ার প্রক্রিয়াধীন।’ এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকার ৭২তম সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায় শরিফুল হক ডালিমের নামের সঙ্গে ‘বীরউত্তম’; নূর চৌধুরীর নামের সঙ্গে ‘বীরবিক্রম’, রাশেদ চৌধুরীর নামের সঙ্গে ‘বীরপ্রতীক’ ও মোসলেহ উদ্দিনের নামের সঙ্গে ‘বীরপ্রতীক’ উপাধি দেয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি