৪ মে ২০২৬

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল খুলছে শুক্রবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল খুলছে শুক্রবার

বাংলাপ্রেস ডেস্ক: মেগা প্রজেক্ট কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ অক্টোবর)। এদিন খুলে দেওয়া হবে টানেলটির দ্বিতীয় চ্যানেল।

সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের অন্যতম মেগা প্রজেক্ট কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের প্রথম চ্যানেলের পর দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হবে ৮ অক্টোবর। এদিন দ্বিতীয় চ্যানেলের মুখ খোলার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়, টানেলের কাজগুলো খুব দ্রুত এগিয়ে চলছে। এজন্য নির্ধারিত সময়ের আগে টানেলটির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল শুক্রবার খোলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু টানেলের একটা চ্যানেলের মুখ আগেই খুলে দেওয়া হয়। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয়টির নির্মাণকাজই শেষ হবে। এজন্য টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার রাতে খুলে দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ২০২২ সালের ২২ ডিসেম্বর টানেলের দ্বিতীয় চ্যানেল চালুর কথা থাকলেও মনে হচ্ছে তারও আগেই এটি চালু করা সম্ভব, যা সবার জন্য আনন্দের ব্যাপার।

উল্লেখ্য, চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর পানির স্তরের ৪৫ মিটার গভীর দিয়ে আনোয়ারা উপজেলায় সংযুক্ত হবে বঙ্গবন্ধু টানেল। চীনের অর্থায়নে ৩ দশমিক ৪৩ কিলোমিটার লম্বা টানেলটি নির্মাণ ব্যয় হচ্ছে ৭০৫ মিলিয়ন ডলার। জমি অধিগ্রহণ ও প্রশাসনিক ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি