বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশেই রেলের জন্য আলাদা সেতু হবে

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল পথ মন্ত্রাণালয়ের মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর ৩০০ গজ উত্তরে রেলের জন্য ডাবল লাইনের একটি সেতু নির্মাণ করা হবে। জাপানি অর্থায়নে খুব শিগগিরই এই সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (২২ জানুয়ারী) সকালে রেলওয়ে কারখানা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানার মেরামতকৃত রেল বগির বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলকে নতুনভাবে ঢেলে সাজানো হবে এবং জনবল নিয়োগ করা হবে। এদেশ থেকে তৈরিকৃত ট্রেনের বগি বিভিন্ন দেশে রপ্তানী করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. সামসুজ্জামান, বিভাগীয় রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) খন্দকার শহিদুল হক, সাংসদ আদেলুর রহমান আদেল, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন ও রেল ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি