৪ মে ২০২৬

বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ছে
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু সেতু পাড়ি দিতে বাড়তি খরচ গুনতে হবে যানবাহনের মালিকদের। একইসঙ্গে মুক্তারপুর সেতুও টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২ নভেম্বর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। সেখানে বলা হয়েছে, শিগগিরই নতুন টোল হার কার্যকর হবে। জানা গেছে, দুটি সেতুর টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হার হবে ৫০ টাকা। এখন এই হার ৪০ টাকা। কার ও জিপের এখন টোল লাগছে ৫৫০ টাকা। আগে এই যানের টোল ছিল ৫০০ টাকা। ছোট বাসের টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এদিকে বড় বাসের টোল হবে ১০০০ টাকা। আগে বড় বাসের টোল ছিল ৯০০ টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০০০ টাকা। মাঝারি ট্রাকের টোল বর্তমানে ১ হাজার ১০০ টাকা। নতুন টোল হারে মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ধরা হয়েছে ১ হাজার ২৫০ টাকা। ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। এর চেয়ে বড় ট্রাক ও টেইলরের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। ট্রেইলর বা অন্য বড় যানের জন্য আলাদা টোল হার ছিল না। এর বাইরে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল করে। এর জন্য রেল কর্তৃপক্ষ থেকে বছরে এক কোটি টাকা করে পায় সেতু বিভাগ। অন্যদিকে মুক্তারপুর সেতুর টোল ১০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কার/টেম্পোর টোল ধরা হয়েছে ৫০ টাকা। যেটি আগে ৪০ টাকা ছিল। আর ছোট ও বড় বাসের টোল ৫০ টাকা করে বাড়িয়ে যথাক্রমে দেড় শ ও আড়াই শ টাকা করা হয়েছে। ট্রাকের টোলও ৫০ টাকা বেড়েছে। আগে ট্রেইলরের জন্য আলাদা টোল হার না থাকলেও নতুন করে তা যুক্ত হয়েছে। এগুলোর শ্রেণিভেদে টোলের হার ৬০০ থেকে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবহন খাতের মালিক-শ্রমিকেরা বলছেন, টোলের হার বৃদ্ধি পেলে এসব সেতু ব্যবহারকারীদের ভাড়াও বাড়বে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি