বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঞ্চায়িত নাটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নাটক নির্মাণ উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় "সে রাতের গল্প" নামে একটি নাটক নির্মিত ও মঞ্চায়িত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নুর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর।
উল্লেখ্য "সে রাতের গল্প" নাটকটি রচনা করেন অপু মেহিদী ও নির্দেশনা প্রদান করেন জনাব প্রফেসর মাইন উদ্দিন পাঠান এবং সার্বিক সহযোগিতায় জেলা শিল্প কলা একাডেমী, লক্ষ্মীপুর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি