বঙ্গবন্ধু শেখ মজিবুরের ঘনিষ্ঠ সহচর নুর এ আলম সিদ্দিকী অসুস্থ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মজিবরের ঘনিষ্ঠ সহচর স্বাধীন বাংলাদেশের পতকা উত্তোলনকারী ছাত্রলীগের সাবেক সভাপতি, ৬ দফা, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক নুর এ আলম সিদ্দিকী গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাকে বুধবার থাইল্যান্ড নেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।
নূরে আলম সিদ্দিকীর ছোট ভাই বাসের আলম সিদ্দিকী জানিয়েছেন, তার বড় ভাই এক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ডায়বেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তার। নূর এ আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর নেতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন।
তিনি যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নূরে আলম সিদ্দিকীর বড় ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য।পরিবার থেকে এই নেতার সুস্থতা ও দোয়া কামনা করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি