৪ মে ২০২৬

বঙ্গবন্ধু পরিষদের নামে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বিএনপি-জামায়াত কর্মী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বঙ্গবন্ধু পরিষদের নামে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বিএনপি-জামায়াত কর্মী
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত কর্মীরা বঙ্গবন্ধু পরিষদের সদস্য হয়ে সুকৌশলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করার ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দলে দু'জন বিএনপি-জামাত কর্মী গোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর গোপন মিশনের এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগে চরম অসন্তোষ বিরাজ করছে। ইতোমধ্যে এ ঘটনাটি কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। জানা যায়, ২৭ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ব্রিগেডিয়ার হাবীবুর রহমান। তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের দীর্ঘদিনের সভাপতি ড. নুরুন নবীর সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন। উক্ত প্রতিনিধি দলের সাথে বিএনপি কর্মী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি নজরুল আলম এবং জামাতকর্মী হিসেবে পরিচিত ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ। এদের অন্য দলীয় পরিচয় জেনেও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবী কেন কৌশলে তাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করালেন তা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে চলছে নানা আলোচনা। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়াও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবী নিজেই তার ফেসবুক পোষ্টে উল্লেখিত সদস্যদের নাম উল্লেখ করেছেন। তারা সকলেই যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সদস্য বলে উল্লেখ করেন তিনি। বঙ্গবন্ধু কন্যার ৭৭তম শুভ জন্মদিনের প্রাক্কালে অনুষ্ঠিত এই সাক্ষাতে নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। ড. নুরুন নবী সংক্ষেপে বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রে ২০০ জন (অধিকাংশি ভুয়া) বিশিষ্ট বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের স্বাক্ষরিত চিঠি প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্র মন্ত্রী ব্লিঙ্কেনসহ কংগ্রেসম্যান এবং সিনেটরদের পাঠানোর কথা বলেন। ২০০ জন (অধিকাংশি ভুয়া) বিশিষ্ট বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের স্বাক্ষরিত চিঠি র ভেতরের কথা না জেনেই প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং নেতৃবৃন্দকে দেশ ও সরকারের পক্ষে কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখা কর্তৃক বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তনের চুক্তি বঙ্গবন্ধু কন্যাকে উপহার দেয়ার কথা বললে, তিনি সানন্দে তা গ্রহণ করেন। রানা হাসান মাহমুদ বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার কর্মকর্তা হলে তিনি সাম্প্রতি জামায়াতের সংগঠন হিসেবে পরিচিত মুসিলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) সম্মেলনে বক্তব্য দেন। মুনার একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি নজরুল আলম বিএনপি কর্মী হিসেবে পরিচিত। তাকে ক্যালিফোর্নিয়াসহ বিএনপির বিভিন্ন মঞ্চে এবং সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে। তিনিও বিএনপির সক্রিয় সদস্য বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী গোপনে গোপনে বিএনপি-জামাত কর্মীদের কী কারণে লালন করছেন তা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে চলছে নানা আলোচনা। দলে খুনি মোস্তাকের মতো ঘাপটি মেরে লুকিয়ে থাকে এসব মুখোশধারীদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা অবিলম্বে এ ঘটনাটির তদন্ত করে মুখোশধারী আওয়ামীলীগ নেতা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি