বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য মাহবুবুল আলম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) প্রথমবারের মতো উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। নতুন উপ-উপাচার্য দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের অধ্যাপক মো. মাহাবুবুল আলম জোয়ার্দার।
নিয়োগ প্রদান করে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোকছানা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী মো. মাহবুবুল আলম জোয়ার্দার, অধ্যাপক, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে ০৪ (চার) বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
আরও বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ০৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি এই পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, অধ্যাপক, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ঢাকা বিশ্ববিদ্যালয় মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক আদিষ্ট হয়ে অদ্য ৩ আগস্ট ২০২২ খ্রিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপ-উপাচার্য হিসেবে যোগদান করায় তাকে বিডিইউ পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি