৪ মে ২০২৬

বঙ্গবন্ধু বিপিএল : মাশরাফিকে অধিনায়ক করবে ঢাকা প্লাটুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধু বিপিএল : মাশরাফিকে অধিনায়ক করবে ঢাকা প্লাটুন

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব করবেন জাতীয় দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনজুরি থেকে ফিরলেও গত মাসে আবারো কুচকির সমস্যায় পড়েন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকা প্লাটুনের সাথে অনুশীলন শুরু করেছেন মাশরাফি।

এ ব্যাপারে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বোলিং শুরুর আগে ফিজিওর সাথে কথা বলেছিলেন মাশরাফি। বোলিং করার সময় কোন ব্যথা অনুভব করেননি তিনি। আমার মনে হয়, মাশরাফি অনেক বেশি আত্মবিশ্বাসী। ফিটনেস ফিরে পেতে গেল কয়েকদিন নিজে নিজেই অনুশীলন করেছে । সে তারও ওজন কমিয়েছে। ফিট হবার জন্য সে সর্বাত্মক চেষ্টা করছে। আমি মনে করি, নিজের ও দলের জন্য ভালো করতে সে অনেক বেশি আত্মবিশ্বাসী।

বিপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে তিনবার শিরোপা জিতেছেন মাশরাফি। ২০১২ ও ২০১৩ ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে, ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ও ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে শিরোপা জিতেন ম্যাশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি