৫ মে ২০২৬

বন্ধুর বিয়ে থেকে ফিরে অসুস্থ দীপিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বন্ধুর বিয়ে থেকে ফিরে অসুস্থ দীপিকা

বাংলাপ্রেস ডেস্ক : বিয়ের পর থেকে সময়টা খুব ভাল যাচ্ছে দীপিকা পাড়ুকোনের। একের পর এক ছবি হাতে আসছে, আবার সাংসারিক জীবনও বেশ সুখের। কার্যত জীবনটাকে চেটেপুটে উপভোগ করছেন তিনি। তাই প্রিয় বন্ধুর বিয়েতে গিয়েও মনের আনন্ উজার করে দিলেন। কয়েকদিন বন্ধুর সঙ্গে হৈ হুল্লোড়ে এতটাই মত্ত ছিলেন অভিনেত্রী, যে ফিরে অসুস্থ হয়ে পড়লেন তিনি। সেই ছবি তিনি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বেঙ্গালুরুতে বড় হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই তাঁর বন্ধুরাও সেখানকার। আর বন্ধুদের সংসর্গ খুবই উপভোগ করেন দীপিকা। কাজের চাপে নিয়মিত দেখা করা সম্ভব হয় না। কিন্তু সময় পেলেই একত্রিত হয়ে আড্ডা চলে। আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে হলে তো কথাই নেই। তেমনই এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে বেঙ্গালুরু গিয়েছিলেন দীপিকা। বিয়েতে প্রচুর মজা করেন তিনি। তার ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। আর বিয়ে থেকে ফিরেই অসুস্থ হয়ে সোজা বিছানায় দীপিকা। তেড়ে জ্বর এসেছে তাঁর। যদিও এই অসুস্থতাটাকে তেমন পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। কারণ বন্ধুর বিয়েতে যা মজা করেছেন, তারপর যে এভাবে অসুস্থ হয়ে পড়বেন, তা বোধহয় তাঁর কাছে অস্বাভাবিক ঠেকছে না। তাই তো ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে আবার মজা করে থার্মোমিটারের ছবিও সেঁটেছেন।

দীপিকার হাতে এখন রয়েছে মেঘনা গুলজারের ‘ছপাক’। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি এবং স্বামী অমলের চরিত্রে রয়েছেন বিক্রান্ত মাসে। এছাড়া রয়েছে ‘৮৩’। ছবিতে কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন রণবীর ঘরনি দীপিকা পাড়ুকোন। বিয়ের পর এই প্রথম একসঙ্গে কোনও ছবিতে কাজ করছেন রণবীর-দীপিকা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি