৬ মে ২০২৬

বনানীতে অগ্নিকান্ডের ঘটনা 'হত্যাকাণ্ড' : গণপূর্ত মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানীতে অগ্নিকান্ডের ঘটনা 'হত্যাকাণ্ড' : গণপূর্ত মন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম রাজধানীর বনানীতে অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের মালিকের লাইসেন্স বাতিল এবং অতিরিক্ত অংশ ভেঙ্গে ফেলা হবে।

শুক্রবার সকালে রাজধানীর এফ আর টাওয়ার পরিদর্শনে যান তিনি। এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা। এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা। এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাজ করছে সিআইডির ক্রাইম সেক্টরের একটি টিম। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি