৬ মে ২০২৬

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকান্ডে ১৯জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকান্ডে ১৯জন নিহত

জাতীয় ডেস্ক: বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় অন্তত ১৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন তথ্য জানিয়ে ফায়ার সার্ভিস আশংকা প্রকাশ করেছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

সন্ধ্যা ৭টার পরে আগুনে পোড়া ভবনের ভেতরে ঢুকে ১৩ জনের মরদেহ বের করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মরদেহগুলো হাসপাতালে নেয়া হচ্ছে। এর আগে বিভিন্ন হাসপাতালে ছিলো আরো ৬ জনের মরদেহ।

এছাড়া কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন, একই সাথে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৩ জনকে। সন্ধ্যা ৭টার দিকে ভবনের ভেতর থেকে আরো ৪টি লাশ উদ্ধার করা হয়। পরে বের করা হয় ২টি লাশ।

জানা গেছে, কুর্মিটোলায় নেয়া নিহত ব্যক্তির নাম নিরস। তিনি শ্রীলঙ্কার নাগরিক। স্ক্যান ওয়েল ফ্রেইড ফরওয়ার্ডিং নামক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ভবনটিতে আরও কয়েকজন বিদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলে নেয়া নিহত যুবকের নাম আব্দুল্লাহ আল ফারুক তমাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর ১টার কিছু আগে আগে বনানীর ২৭ নম্বর রোডের ২২ তলা ভবনটিতে আগুন লাগে। ভবনের ভেতরে লোকজন আটকা পড়েন। বেশ কয়েকজনকে দেখা গেছে ভবনের পাশ ঘেঁষে থাকা পাইপ বেয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বনানীর ২৭ নম্বর রোডে হোটেল সারিনার বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে নিচের পাঁচটি তলায় প্রথমে আগুন দেখা গেলেও ধীরে ধীরে তা উপরের দিকে উঠতে শুরু করে। লাগোয়া অন্যান্য ভবনগুলোতে কাজ করা কয়েক হাজার লোকজন রাস্তায় নেমে আসেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি