১২ আগস্ট ২০২৬

ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুব বেশি উঁচুতে উড়ছিল: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুব বেশি উঁচুতে উড়ছিল: ট্রাম্প
  নোমান সাবিত: বুধবার রাতে ওয়াশিংটন ডিসির কাছে ভয়াবহ আকাশ সংঘর্ষে জড়িত মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচুতে ছিল বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশালে পোস্ট করেন এ দাবি তোলেন। তিনি বলেন, ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুব বেশি উঁচুতে উড়ছিল। অনেকটাই বেশি। এটি ২০০ ফুট সীমার অনেক ওপরে ছিল। এটি বুঝতে খুব কঠিন হওয়ার কথা নয়, তাই না? ইউ এইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার আর্লিংটন, ভার্জিনিয়ায় রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের চূড়ান্ত পর্যায়ে থাকা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৬৪ জন বেশি মানুষ নিহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার জানায় যে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটির আরও নিচুতে ওড়ার কথা ছিল। চারজন কর্মকর্তার সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি ২০০ ফুটের বেশি উচ্চতায় না ওড়ার জন্য অনুমতি চেয়েছিল। এই দুর্ঘটনার কারণ তদন্ত করছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং পেন্টাগন। দুর্ঘটনার পর ট্রাম্প বিভিন্ন সময় হেলিকপ্টারের পাইলটদের দোষারোপ করেছেন এবং বৈচিত্র্য নীতির কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের দক্ষতা কমে গেছে বলেও ইঙ্গিত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন হেলিকপ্টারের মানুষদের দেখা উচিত ছিল তারা কোথায় যাচ্ছিল। তিনি আরও বলেন,হেলিকপ্টারটি ওই রুটে কী করছিল? খুবই দুঃখজনক। তবে চোখের সামনে এটি বোঝা সম্ভব ছিল এবং হেলিকপ্টারটি সরিয়ে নেওয়া উচিত ছিল। তাদের আরও নিচুতে ওড়ার কথা ছিল। তবে ট্রাম্প বারবার কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, বৈচিত্র্য নীতির কারণে এভিয়েশন সেক্টরের দক্ষতা হ্রাস পেয়েছে। তিনি বলেন,আমরা সবচেয়ে দক্ষ মানুষদের চাই, তারা যে জাতিরই হোক না কেন। যদি কারও মস্তিষ্ক তীক্ষ্ণ না হয়, তাদের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকে, তবে তারা তাদের কাজে খুব একটা ভালো হতে পারবে না।। দুর্ঘটনার পর ট্রাম্প একটি মেমো স্বাক্ষর করেছেন যা এভিয়েশন সেক্টরে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতির অবসান ঘটাবে এবং এয়ারলাইন সুরক্ষার পর্যালোচনা করবে। এছাড়া, তিনি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জন্য নতুন প্রধান নিয়োগের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি