৪ মে ২০২৬

বলিউডের সবচেয়ে ধনী নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বলিউডের সবচেয়ে ধনী নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক: বলিউড নায়িকাদের মধ্যে সবসময় চলে গোপন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ সবাইকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৩০ লাক্ষের বেশি। সম্প্রতি এ বছরের ধনীর তালিকা প্রকাশ করেছে ইনস্টার ফোটো-ভিডিও অ্যাপ। বলিউড থেকে এ তালিকায় স্থান পেয়েছেন একমাত্র প্রিয়াঙ্কা চোপড়া।

এই তালিকায় প্রিয়াঙ্কার স্থান ১৯, আর তারকা বিভাগে তার স্থান ১৬। শোনা যায়, ইনস্টাগ্রামে প্রতি পোস্টে ২৭ লাক্ষ ১০ হাজার ডলার রোজগার করেন অভিনেত্রী। তালিকায় ভারতীয় হিসেবে রয়েছেন বিরাট কোহালিও। তার স্থান ২৩।

অনেক দিন পরে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’র দৌলতে হিন্দি ছবির দর্শকের কাছে ফিরছেন প্রিয়াঙ্কা। এ বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে সোনালি বসুর ছবিটি।

বুধবার ইনস্টাগ্রামে ছবির লুক প্রথম বার শেয়ার করেছেন ছবির অন্য অভিনেতা ফারহান আখতার। বিশেষ প্রিমিয়ারের জন্য ফারহান ও প্রিয়াঙ্কা টরেন্টোর উদ্দেশে রওনা দিয়েছেন। ১১ অক্টোবর ছবির মুক্তি পাওয়ার কথা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি