৪ মে ২০২৬

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৮ এএম
বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি আর নেই

বাংলাপ্রেস ডেস্ক:   প্রখ্যাত কৌতুক অভিনেতা ও অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর অভিনেতা-পরিচালক গোবর্ধন আসরানি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই কৌতুক অভিনেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে গেছেন।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে স্নাতক সম্পন্ন করেন আসরানি। ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরুর পর অল্প সময়েই হিন্দি সিনেমার পরিচিত মুখে পরিণত হন তিনি। ‘শোলে’ ছবিতে তার অদ্ভুত জেলারের চরিত্রে অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

আসরানির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’ এবং ‘খাট্টা মিঠা'।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি