৪ মে ২০২৬

ব্লাউজ ছাড়া শাড়ি পরে নেট দুনিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ব্লাউজ ছাড়া শাড়ি পরে নেট দুনিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা

বিনোদন ডেস্ক: গত বছর নিক জোনাসকে বিয়ে করার পর থেকেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। কিছুদিন আগে মেটগালা ফ্যাশন ইভেন্টে সাজের জন্য নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেছিলেন। যদিও সেই সমালোচনা কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক তাড়া করা শুরু করল প্রিয়ঙ্কাকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’-এর জুলাই সংখ্যার প্রচ্ছদ ছবি হিসাবে ঠাঁই পেয়েছে। সেই ছবিতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে নতুন স্টাইলে। ব্লাউজ ছাড়াই এক নতুন ভঙ্গিতে শাড়ি পড়েছেন তিনি।

আর তাঁর এই ভাবে শাড়ি পরা নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচলিত ভারতীয় প্রথায় ব্লাউজের সঙ্গে শাড়ি না পরায় অনেকেরই তোপের মুখে পড়েছেন প্রিয়ঙ্কা। দেশীয় সংস্কৃতিকে তিনি অপমান করেছেন বলেও অভিযোগ অনেকের। তবে শুধু মাত্র নিন্দা নয়। বলিষ্ঠ ভাবে শাড়িকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নেটিজেনদের একাংশ প্রিয়ঙ্কার সাহসিকতার প্রশংসাও করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি