বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাড্ডা, মহাখালী ও দারুস সালামে শ্রমিক বিক্ষোভ। বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডা, মহাখালী ও দারুস সালামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার সকালে, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ ২০শে এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।
সকাল নয়টার দিকে মহাখালীতে এম ইউ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানায়, আজ বেতন দেয়ার কথা থাকলেও, কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি