৫ মে ২০২৬

বজ্রপাতে প্রাণ গেলো ১৬ বরযাত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বজ্রপাতে প্রাণ গেলো ১৬ বরযাত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকায় বজ্রপাতে ১৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (০৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বলেন, আলীনগর ঘাটে মরদেহগুলো রয়েছে।লাশগুলো নৌকাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। আহত হয়েছেন আরও পাঁচজন। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি