৪ মে ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নোবেলের শাস্তি দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নোবেলের শাস্তি দাবি

বিনোদন ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল সারেগামাপা খ্যাত বাংলাদেশি গায়ক নোবেলের বিরুদ্ধে৷ সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় নোবেলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন গোপালগঞ্জের এক কিশোরী৷ গায়কের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি৷

বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর নোবেলের সঙ্গে আলাপ হয় গত বছর৷ এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়৷ একে-অপরের প্রেমে পড়ে যায়৷ নোবেল ওই কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ৷ কিশোরীর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে সহবাস করেন নোবেল৷ পরে যদিও বিয়ে তো দূর সম্পর্ক রাখতেও অস্বীকার করেন বাংলাদেশি গায়ক৷ এই ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন অভিযোগকারিণী৷ ওই কিশোরীর দাবি শুধু তিনিই নন, নোবেল এমন অনেকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে৷

বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিযোগকারিণী৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি নোবেল মাদকাসক্ত বলেও ফেসবুক স্ট্যাটাসে লেখেন তিনি৷ নির্যাতিতার দাবি, নোবেল যে একের পর এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, তা জানেন গায়কের বাবা-মাও৷ তাঁর আরও অভিযোগ, প্রথমে মিষ্টি কথায় ছেলের বান্ধবীদের সঙ্গে আলাপ করলেও, নোবেলের প্রয়োজন মিটে গেলে ওই কিশোরীদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাঁরা৷ অভিযোগের পাশাপাশি নোবেলের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নির্যাতিতা৷ বাংলাদেশি গায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷

জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নেটদুনিয়ায় সমালোচিত নোবেল৷ বাংলাদেশি গায়ক পাশে পাননি তাঁর দেশকেও৷ সেখানেও সমানভাবে কটাক্ষের শিকার হয়েছেন তিনি৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বেশ খানিকটা অস্বস্তিতে বাংলাদেশি গায়ক৷ তবে এ বিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি