বিয়ে করেছেন কন্ঠশিল্পী কনা

বিনোদন ডেস্ক: রেশমি চুড়ি ‘খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনার বিয়ের খবর প্রকাশ হলো। বিয়ের তিন মাস পর জানা গেছে বিয়ে সেরে ফেলেছেন কনা। কিছু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই খবর। বরের নাম গোলাম মো. ইফতেখার। গহীন নামে অনেকেই চেনেন এই মানুষটিকে। পেশায় তিনি ব্যবসায়ী।
বিয়ের বিষয়ে কনা জানান, গত ২১ এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন কনা। কিন্তু বিয়ের খবরটা আগেভাগে জানাতে চাননি। ভেবে ছিলেন একেবারে অনুষ্ঠানের আগেভাগেই চমকে দেবেন সবাইকে। কনা আরও বলেন, ‘ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার সময় বড় আয়োজন করা হবে। বিয়ে নিয়ে খুব বেশি প্রচার হোক সেটা আমি ও আমাদের পরিবার চায়নি।
তাই আগে ভাগে জানানো হয়নি বিয়ের খবর। বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক হলে তখন নিশ্চয় সবাই জানবেন।’ দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্ক কনা ও গহীনের। কয়েকবারই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন কনা। অবশেষে ঘর বাঁধলেন তারা।
এদিকে, বিয়ের তিন মাস পেরিয়ে গেলেও কনা এখনও তার মা’র বাড়িতেই আছেন। কনা বলেন, এখনো বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়নি। এখনো ঠিক জানি না, বিয়ের অনুষ্ঠান কবে হচ্ছে। ঈদ শেষ হলো। বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়ে এখন দুই পরিবার বসে দিনক্ষণ ঠিক করবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি