৮ আগস্ট ২০২৬

বিয়ের ঘোষণা দিয়ে বড় ধাক্কা খেলেন রাখি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের ঘোষণা দিয়ে বড় ধাক্কা খেলেন রাখি

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: লস অ্যাঞ্জেলেসে ধুমধাম করে বিয়ে হবে বলে আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন রাখি। কিন্তু তাঁর সেই সব স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন হবু স্বামী দীপক। ৩১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রাখি সবন্তের। কিন্তু তাঁর আগেই বড় ধাক্কা খেলেন তিনি।

সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি দীপক কালালের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল রাখির। কিন্তু সেই বিয়ের আগেই দুঃসংবাদ। ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দীপক কালাল দাবি করেছেন, তাঁদের বিয়ের বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে ওই ভিডিওতে দীপককে অন্য আর একটি মেয়ের সঙ্গে দেখা গিয়েছে। ওই মেয়েটিই এখন তাঁর গার্লফ্রেন্ড বলে দাবি করেছে দীপক।

এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই হতবাক সকলে। কারণ, লস অ্যাঞ্জেলেসে ধুমধাম করে বিয়ে হবে বলে আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন রাখি। বলিউডে বড় বড় সেলিব্রিটিরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন রাখি। এমনকী নগ্ন হয়ে বিয়ে করার কথাও বলেছিলেন রাখি। কিন্তু তাঁর সেই সব স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন হবু স্বামী দীপক।

তবে দীপকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে রাখি এখনও কিছু জানাননি। তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একের পর এক ব্রেক আপের প্রতীকী ছবি পোস্ট করে চলেছেন তিনি। যা দেখে অনেকেই হাসি ঠাট্টায় মেতেছেন। কেউ কেউ আবার বলছেন পুরোটাই সাজানো, আগে থেকেই সমস্ত কিছু ঠিক করা ছিল। প্রচারের জন্য এই সব করছেন রাখি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি