১৩ আগস্ট ২০২৬

বিয়ের ছুটি শেষে মাঠে ফিরছেন রোনালদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম
বিয়ের ছুটি শেষে মাঠে ফিরছেন রোনালদো

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের পর ছুটি কাটিয়েছেন রোনালদো।

বাংলাপ্রেস ডেস্ক:  বিয়ের আনন্দ শেষ হতেই আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর অতিরিক্ত ছুটি কাটিয়ে শিগগিরই সৌদি ক্লাব আল-নাসরের অনুশীলনে যোগ দেবেন পর্তুগিজ মহাতারকা। ফলে নতুন মৌসুমের শুরুতে দলের হয়ে মাঠে নামা হচ্ছে না তার।

সৌদি প্রো লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে আল-নাসর। আগামী শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে যাত্রা শুরু করবে দলটি। এরপর তিন দিন পর কিংস কাপের শেষ ৩২-এর লড়াইয়ে আল-দিরিয়াহর মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রিয়াদে।   

সৌদি সংবাদমাধ্যম আররিয়াদিয়াহ-এর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের দায়িত্ব শেষ করার পর রোনালদোকে বাড়তি ছুটি দিয়েছে আল-নাসর। এ কারণে দলের প্রাক-মৌসুম অনুশীলন ও প্রস্তুতিতে অংশ নিতে পারেননি তিনি।

এই ছুটির সময়টাকেই স্মরণীয় করে তুলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো।

ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে আবারও ফুটবলের ব্যস্ত সূচিতে ফিরবেন সিআরসেভেন। নতুন মৌসুমে আল-নাসরের সাফল্যের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি