৯ আগস্ট ২০২৬

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা নেহা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা নেহা

বাংলাপ্রেস ডেস্ক: অঙ্গদ বেদী এবং নেহা ধূপিয়ার বিয়েটা প্রি-প্ল্যানড ছিল না। এক রাতের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওঁরা। কারণ নেহা তখন তিন মাসের অন্তঃসত্ত্বা।

তাঁদের এই হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত, মেয়ের প্রেগন্যান্সির খবর...মোটেও ভালভাবে নেননি নেহার বাবা-মা। শুধু তাই নয়, রাগের মাথায় ওই লাভ বার্ডসকে নাকি অভিশাপও দিয়েছিলেন নেহার বাবা-মা, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অঙ্গদ।

তাঁর কথায়, “নেহা ওঁর বাবা-মাকে বলেনি যে ‘সি ইজ এক্সপেকটিং। আমাকেই বলতে হয়েছিল। খুব নার্ভাস ছিলাম আমি। আমার কাছে ওই দিনটাই ছিল ‘জাজমেন্ট ডে’।”

গোটা ঘটনাটি নেহার মায়ের উপর এতটাই মানসিক চাপ ফেলেছিল যে, তাঁর নাক দিয়ে রক্তও পড়েছিল। যদিও চটজলদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে কোনও আফসোস যে নেই নেহার, সে কথা বারেবারেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি। বর্তমানে কন্যা মেহেরকে নিয়ে সুখেই রয়েছেন তাঁরা।

কী ভাবে আলাপ হয়েছিল নেহা অঙ্গদের? দিল্লিতে অঙ্গদ যখন অনুর্ধ্ব ১৯ ক্রিকেট খেলতেন তখন এক জিমে নেহাকে প্রথম দেখেছিলেন তিনি। আর দেখা মাত্রই ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। যদিও নেহা বিশেষ পাত্তা দেননি সে সময়। এর পর পেরিয়েছে বহু সময়। নেহার জীবনেও এসেছে অনেক পুরুষ। অঙ্গদও সম্পর্কে জড়িয়েছেন হটেস্ট বলি ডিভা নোরা ফতেহির সঙ্গে। যদিও কোনও সম্পর্কই টেকেনি শেষ পর্যন্ত। ভাগ্য অন্য কিছুই প্ল্যান করেছিল তাঁদের জন্য। অবশেষে ২০১৮-র মে মাসের ১০ তারিখে এক হলেন অঙ্গদ-নেহা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি