৪ মে ২০২৬

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ এএম
বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরী

বিয়ে করেছেন স্মিতা চৌধুরী ।

বাংলাপ্রেস ডেস্ক:   বিনোদন জগতের আলোচিত উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী নতুন ইনিংস শুরু করলেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে চমকে দেন এ উপস্থাপিকা। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গহনা আর চন্দনের ফোঁটায় উপস্থাপিকাকে ভিন্নরূপে দেখা যায়। 

স্মিতা চৌধুরী সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা তার এ বিয়ের খবরে বেশ চমকে গেছেন। তারা এ নতুন দম্পতিকে শুভকামনা ও শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন। 

সামাজিক মাধ্যমে স্মিতা চৌধুরী বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করলেও পাত্রের পরিচয় এখনো বিস্তারিত জানাননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের বেশ কৌতূহলী করে তুলেছে। 

চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী বর্তমানে পরিচিত মুখ। পড়াশোনায় মেধাবী স্মিতা কলেজজীবন থেকেই শুদ্ধ উচ্চারণ দিয়ে উপস্থাপনায় সুনাম কুড়ান। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামের এক নম্বর উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি শুধু উপস্থাপক নন, বরং একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর। 

দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। মেধা ও দক্ষতার জোরে চট্টগ্রাম থেকে শুরু হওয়া তার এ জয়যাত্রা এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে সমাদৃত। 

বিয়ের বিষয়ে পোস্টে স্মিতা চৌধুরী লিখেছেন, এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করব না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে আর ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার যদি কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করব না কেন? তার এ আবেগঘন পোস্ট থেকে স্পষ্ট, মান-অভিমান ছাপিয়ে ভালোবাসারই জয় হয়েছে এবং তার জীবনসঙ্গীও চট্টগ্রামেরই ছেলে।  সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি