২৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম, পাত্রী কে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম, পাত্রী কে

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বিয়ে করেছেন। তিনি একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পিটস্টপ নামের একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রনির স্ত্রীর নাম রাইসা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী নিবাস কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

অন্যদিকে, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিল করছেন। এর আগে তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিয়েতে উপস্থিত মোহাম্মদ আলী বলেন, বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী ও তার বাবার কোনো রাজনৈতিক পরিচয় নেই।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি