৪ মে ২০২৬

বিয়ে করছেন মিয়া খলিফা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ে করছেন মিয়া খলিফা !

বিনোদন ডেস্ক: তার আসল নাম মিয়া কালিস্তা। লেবাননের বৈরুতে মুসলিম পরিবারে জন্ম তার। কিন্তু পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তার পরিবার। সেখানে গিয়ে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন এবং পরে নীল দুনিয়ায় প্রবেশ করেন তিনি। নাম পরিবর্তন করে তিনি হন মিয়া খলিফা।

গত কয়েক বছর ধরেই গুগল সার্চে শীর্ষে থাকে এই তরুণীর নাম। বিশ্বজুড়ে জনপ্রিয় এ তারকার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট মনোযোগের কেন্দ্রে থাকে। শোনা গিয়েছিল তিনি বলিউডের ছবিতেও অভিনয় করবেন। তবে সেসব ছাপিয়ে সাবেক পর্নো তারকা মিয়া খলিফা এখন শিরোনামে বিয়ের জন্য। পর্ন জগতের আলোচিত ও জনপ্রিয় তারকা সম্প্রতি বাগদান করলেন। প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করে ভাইরাল হলেন সাবেক এ পর্ন তারকা।

দীর্ঘদিন ধরেই রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে প্রেম করছেন মিয়া খলিফা। বেশ কয়েকবার দিয়েছেন বিয়ের ঘোষণাও। কিন্তু সেটি আর বাস্তবে রূপ নেয়নি। অবশেষে আংটি বদল করলেন লেবাননীয় বংশোদ্ভূত মার্কিন এই পর্নো তারকা। তার প্রেমিক রবার্ট স্যান্ডবার্গ পেশায় একজন পাচক। তার সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে জনপ্রিয় মাধ্যমে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিলেন মিয়া খলিফা। সঙ্গে সঙ্গে নেট-দুনিয়ায় এ খবর ভাইরাল।

ভিডিওতে দেখা গেল, বালিশের নিচে সুন্দর হীরার আংটি লুকিয়ে রেখেছিলেন রবার্ট। সেই আংটি দেখার পর বিস্মিত হন মিয়া। গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি। মিয়া ও রবার্ট দুজনই তাদের প্রস্তাবের গল্পটাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আংটিবদলে খুব উচ্ছ্বসিত দুজন। রবার্ট এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একদম পারফেক্ট রাত।’

পর্নো দুনিয়া থেকে বিদায় নিয়েই নিজেকে বদলে নেন মিয়া খলিফা। শুরু করেন নতুন এক জীবন। সেই জীবনের অংশ হিসেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন মিয়া খলিফা। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। তবে মিয়ার পছন্দে খুশি হতে পারেননি তার পরিবার। পর্নো ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর পরিবারের লোকজন তার সঙ্গে কথাও বলেননি। এতে মা-বাবা ও নিজ দেশের মানুষ তার ওপর ক্ষুব্ধ হন। লেবাননের মানুষ এর সমালোচনা করেন। এর পর লেবানন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মৃত্যুর হুমকি দেয়া হয়। অবিরাম মৃত্যুর হুমকি পাওয়ার পর তিনি পর্নো দুনিয়া ছেড়ে দেন। মাত্র তিন মাস তিনি এ ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি