১০ আগস্ট ২০২৬

বিয়ে ছাড়াই মা হচ্ছেন অভিনেত্রী স্বরা ভাস্কর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিয়ে ছাড়াই মা হচ্ছেন অভিনেত্রী স্বরা ভাস্কর
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর মা হচ্ছেন। স্বরা যখনই মুখ খোলেন, তখনই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল শুরু। তবে এসব ট্রোলকে ইদানিং আর পাত্তা দিচ্ছেন না স্বরা। তবে বিয়ে ছাড়াই মা হতে চলেছেন স্বরা। দত্তক নেয়ার মাধ্যমে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান তিনি। সম্প্রতি ভারতের এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে স্বরা ভাস্কর জানিয়েছেন, ‘আমি সবসময় একটা পরিবার আর বাচ্চা চেয়ে এসেছি। আর বুঝতে পেরেছি দত্তক নেওয়ার মাধ্যমে আমার এই ইচ্ছেপূরণ সম্ভব। ভাগ্য ভালো আমাদের দেশে, রাজ্যে একা মহিলাদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকার দেওয়া হয়। আমি অনেক কাপলদের সাথে কথা বলেছি যাঁরা সন্তান দত্তক নিয়েছেন, অনেক দত্তক সন্তানদের সাথেও কথা বলেছি, যাঁরা এখন প্রাপ্তবয়স্ক।’ স্বরা জানান, সমস্ত পড়াশোনা, রিসার্চের পর তিনি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ও সেই কথা জানান নিজের বাবা-মাকে। তারাও স্বরার এই সিদ্ধান্ত খোলা মনে গ্রহণ করেছে। অভিনেত্রী জানান, অপেক্ষারত মা-বাবার তালিকায় এখন আমিও আছি। জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু’-তিন বছরও লেগে যায়। তবে আমি যেন মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আরো পড়ুন:  গ্রেপ্তার হলেন অভিনেত্রী সায়নী ঘোষ স্বরা আপাতত বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত আছেন। যার মধ্যে অন্যতম সমকামী ভালবাসার গল্প ‘শির কোরমা’। যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন দিব্যা দত্ত, শবানা আজমি। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন ফরাজ আরিফ আনসারি। বুধবার ফারাজ টুইটারে জানান, সোহো লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্বরা জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেত্রীর সম্মান। সূত্র-হিন্দুস্তান টাইমস। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি