৫ মে ২০২৬

বিতর্কিত পোস্ট করায় নোবেলকে র‍্যাব কার্যালয়ে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিতর্কিত পোস্ট করায় নোবেলকে র‍্যাব কার্যালয়ে তলব

বাংলাপ্রেস ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত পোস্ট করায় সমালোচিত বাংলাদেশি গায়ক নোবেল। এসব চোখ এড়ায়নি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের। শুধু তাই নয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাব ডেকে পাঠায় নোবেলকে। এরপর তাঁকে ‍র‌্যাব ২ কার্যালয়ে জেরা করা হয়। নিজের গানের প্রচারের জন্য বিতর্কিত পোস্ট বলেই জানান বাংলাদেশি গায়ক।

কেন সোশ্যাল মিডিয়ায় এমন বিতর্কিত পোস্ট করছেন তিনি, সে বিষয়ে নানা প্রশ্ন করা হয়। তিনি র‌্যাবকে জানান, আসন্ন ‘তামাশা’ গানকে কেন্দ্র করে ছিল এসব।

এ বিষয়ে ‍র‌্যাবের অ্যাডিশনাল এসপি মনির জামান বলেন, “নোবেলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর বোধহয় দরকার নেই। উনি আমাদের দেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী, যিনি কিনা আমাদের প্রতিবেশী দেশেও ব্যাপক জনপ্রিয়। তাঁর নিজস্ব ফেসবুক পেজ সম্প্রতি যা বলেছেন তা তাঁর আসন্ন নতুন গান ‘তামাশা’র প্রচারের জন্য। কাউকে কষ্ট দেওয়া গায়কের উদ্দেশ্য ছিল না। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন। আমরা ‍র‌্যাব ২’র পক্ষ থেকে নোবেলকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে একথা জানিয়েছেন।” নোবেল নিজেও তাঁর ফেসবুকে পেজে একথা জানিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি