বিতর্কিত পেনাল্টিতে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০০৫ সালের পর সাফে আবারও ফাইনালের মঞ্চে উঠতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের, বিপরীতে নেপালের দরকার ছিল ড্র। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল নেপাল। বিতর্কিত পেনাল্টি আর লাল কার্ডেই বিদায়ঘণ্টা বাজলো বাংলাদেশের।
ম্যাচ শুরুর ৯ মিনিটেই রেজার গোলে লিড পায় বাংলাদেশ। বাঁপ্রান্ত থেকে রাকিব বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, নেপালের ডিফেন্ডার তাকে বাঁধা দিলে পড়ে যান। উজবেকিস্তানের রেফারি ফাউলের বাঁশি বাজান। জামাল ভূঁইয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন সুমন রেজা।
এরপর ১৩ মিনিটে সাদ উদ্দিনের দূরপাল্লার শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়। ১৭ এবং ১৮ মিনিটে আক্রমণ শানায় বাংলাদেশ দল। তবে গোল আদায়ে ব্যর্থ হয়।
সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ ৪ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে আবারও ফাইনালের যাওয়ার হাতছানি ছিল জামাল ভূঁইয়াদের সামনে। নেপালকে হারাতে পারলেই ১৬ বছর পর সাফের ফাইনাল খরা কাটার সুযোগ ছিল বাংলাদেশের।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি