৫ মে ২০২৬

বিশ্বনেতারা চান আবারো যেন আমি ক্ষমতায় আসি : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিশ্বনেতারা চান আবারো যেন আমি ক্ষমতায় আসি : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে সবাই আমাকে শুভকামনা জানিয়েছেন। আবারও ক্ষমতায় আসার ব্যাপারে আগ্রহী মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বনেতারা। তারা চান আবারও যেন তাদের সঙ্গে আমার দেখা হয়। নির্বাচনের ব্যাপারে কোনও পরামর্শ নয় বরং উৎসাহ পেয়েছি। বিশ্বনেতারা আশা করেছেন, আবারও যেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসি। আগামীতেও তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাছে পান। বিশ্ব নেতাদের আমি বলে এসেছি, জনগণ আমাদের ভোট দিলে আসবো, না চাইলে নাই।

বুধবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিষয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করি। নিজের স্বার্থ নিয়ে কাজ করি না। মনের টানে কাজ করি। প্রতিটি মানুষের জীবনযাপন উন্নয়নে কাজ করছি। সন্ত্রাস জঙ্গিবাদ দমন করেছি। শেখ হাসিনা বলেন, সুপ্ত আকাঙ্খা পূরণ করতে যেয়েই বার বার দেশকে বিপদে ফেলা হয়। ষড়যন্ত্র আছে, থাকবে, সেটা নিয়ে পরওয়া করি না।

তিনি আরও বলেন, অনেক দল। কোন দল নির্বাচনে আসবে এটা তাদের দলের ব্যাপার। নির্বাচনে না আসলে সরকারের কিছু করার নেই। তবে আশা করছি সবাই নির্বাচনে আসবে। প্রধানমন্ত্রী বলেন, আমি সেখানে জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হয়েছে। তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার বিষয়ে কথা হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টির কথা বলেছি। বাংলাদেশ যে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তা তুলে ধরেছি। নারীর ক্ষমতায়ন নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে এগিয়ে গেছে সে বিষয়ে কথা বলেছি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি