বিশ্বম্ভরপুরে পিএফজির নবীন বরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্টাফ রিপোর্টার: সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর পিএফজির উদ্যোগে ফেইভ প্রশিক্ষণপ্রাপ্ত নবীনদের বরণ ও ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের হলরুমে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিস এ্যাম্বাসেডর মহরম আলীর সভাপতিত্বে ও নারী এ্যাম্বাসেডর ফুল মালার সঞ্চালনায় অনুষ্ঠিত ফলো-আপ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পিস এ্যাম্বাসেডর আব্দুস সাত্তার, জাতীয় পার্টির এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া। সভায় ১২জন পুরুষ এবং ৪ জন নারী সহ পিএফজির ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।সভার শুরুতেই কক্সবাজারে পিএডিএন ওয়ার্কসপের সিদ্ধান্ত অনুযায়ী ফেইভ প্রশিক্ষণপ্রাপ্তদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং তাদের পিএফজির সদস্য করা হয়। এ সময় নবীনরা পিএফজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভার আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেরা বিএনপির সদস্য জুবায়ের আহমদ, শিব্বির আহমদে, কাটাখালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাপ মিয়া, বিএনপির ফুল মিয়া, আব্দুল আজিজ, হেলিম শেখ, স্বপ্না আক্তার, আমেনা খাতুন, মিনহাজ পারভিন, আবুজাফর ওসমানী, হুসাইন আহমদ, নাসির উদ্দিন প্রমূখ।
সভার সভাপতি মহরম আলী জানান, কক্সবাজার পিএডিএন ওয়ার্কসপে বিশ্বম্ভরপুর পিএফজির বিভিন্ন কর্মসূচির জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এ অর্জন আপনাদের সকলের আমরা সকলে মিলে পিএফজিকে একটি স্থায়ী সংগঠনে রূপ দিতে চাই। দেশের রাজনৈতিক সংঘাত আমরা বন্ধ করতে পারবো না তবে বিশ্বম্ভরপুরে আমরা রাজনৈতিক সংঘাত হতে দেব না। তিনি আহ্বান জানান আমরা সবাই মিলে পিএফজির অর্থায়নে রমজানে ইফতার পার্টি করতে চাই সেখানে সকল রাজনৈতিক দলের প্রধানদের নিমন্ত্র করা হয়ে। তার এ প্রস্তাবে সবাই সম্মতি দেন।
বিএনপির এম্বাসেডর জানান আমি রাজনৈতিক মামলা হামলার ভবে পলাতক ছিলাম। আওয়ামীল ও জাতীয় পার্টির এম্বাসেড আমাকে এলাকায় ফিরে আসতে বলেন। তরা থানার ওসিকে বলে আমাকে পুলিশ হয়রানী থেকে রক্ষা করেছেন এর জন্য আমি পিএফজির কাছে কৃতজ্ঞ।
জাতীয় পার্টির এম্বাসেডর বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে কক্সবাজার পিএডিএন বয়কট করেছি। পিএফজির সাথে আছি থাকবো।
সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচন সংঘাত মুক্ত করতে পিএফজি বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। তার মধ্যে রমজানে সম্ভাব্য সকল প্রার্থীদের ইফতারে এনে সংঘাতমুক্ত নির্বাচনের জন্য প্রতিশ্রুতি আদায় করবেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি