
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট-এমআইপিএর এর উদ্যোগে ও বিশ্বম্ভরপুর পিএফজির সহযোগিতায় “সম্মিলিত কার্যক্রম ও পরিকল্পনা প্রনয়ন সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কারেন্টের বাজার পরিবহন শ্রমিক কার্যালয়ে পিএফজির জাতীয় পার্টির এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী বিশ্বম্ভরপুর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফুল মালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনা্মগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, বিশ্বম্ভরপুর পিএফজির বিএনপির এ্যাম্বাসেডর আঃ ছাত্তার, বিশষে অতিথি বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্ম্মণ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমআইপিএস প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।
সভার পিএফজির পক্ষ থেকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার কে অভিনন্দন জানানো হয়।।
সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সহসভাপতি ফুল মিয়া, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায় শিব্বির আহমদ, নারী এ্যাম্বসেডর স্বপ্না আক্তার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্ম্মণ, ধর্মীয় নেতা বিশ্বম্ভরপুর থানা সমজিদের ইমাম মুয়াফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় নেতা সুমন চক্রবর্তী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি সংগীতা দেবী হাজং, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি উর্মিলা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাপ মিয়া, পিএফজি সদস্য সিরাজুল ইসলাম খন্দকার, হুসাইন আহমদ, আজিজা খাতুন, মিজানুর রহমান, নাসির উদ্দিন, মোঃ আসাদুজ্জামান, সামছুন্নাহার শিলা, বাপ্পি, কৃষ্ণ মনি বর্মন, জবা রানী দেবী প্রমূখ।
সভায় অহিংস দিবস পালন, শান্তি সম্প্রীতি বজায় রাখতে দুর্গা পুজায় মমন্ডপ পরিদর্শণ সহ আগামী তিন মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]