বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এক বছরের কম সময় আছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার। ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি একটি পারফর্মিং আর্টস ভেন্যু এবং ট্রাম্প নিজেই সেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধারণা করা হয়েছিল, লাস ভেগাসে হবে বিশ্বকাপ ড্র। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানও হয়েছিল লাস ভেগাসে। তবে এবার শেষ পর্যন্ত আয়োজকরা স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকেই বেছে নিয়েছেন।
২০২৬ বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়,‘১০৪টি সুপার বোলের সমান।’
ড্র ঘোষণার সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবে।
ড্র অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল নকআউট পর্বে যাবে। ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন,‘আমি কি এটা রেখে দিতে পারি?’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি