২১ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০৯ পিএম
বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় ইরান

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি, কিন্তু এখনও যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ভিসা হাতে পায়নি ইরান ফুটবল দল। তবে দেশটির ফুটবল ফেডারেশন আশাবাদী যে আগামী কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় অনুমতি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, দলটি প্রথমে স্পেনে যাবে এবং সেখান থেকে সরাসরি মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছাবে। তাদের প্রত্যাশা, খুব শিগগিরই মেক্সিকোর প্রবেশ অনুমতি মিলবে এবং এরপর যুক্তরাষ্ট্রের ভিসাও পাওয়া যাবে।

মূলত ইরানের অনুশীলন শিবির যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে ফেডারেশনের অনুরোধে সেটি মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করা হয়। ফলে দলের জন্য অতিরিক্ত ভিসা প্রক্রিয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

বিশ্বকাপে ইরান তাদের প্রথম দুটি গ্রুপ ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা, এরপর ২১ জুন প্রতিপক্ষ হবে বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।

চলতি বছরের শুরুতে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে ফিফা শুরু থেকেই স্পষ্ট করে এসেছে যে ইরান নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে।

এদিকে ভিসা-সংক্রান্ত জটিলতা আরও আলোচনায় আসে যখন অতীতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মেহদি তাজের কানাডা প্রবেশের ভিসা বাতিল করা হয়। আইআরজিসিকে কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশই সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিনিধি দলের মধ্যে আইআরজিসি বা অনুরূপ কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির উপস্থিতি থাকলে তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

দেশের ভেতরে পেশাদার ফুটবল কার্যক্রম স্থগিত থাকলেও ইরান বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তুরস্কের আনতালিয়ায়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি