বিশ্বকাপে নিজের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট নেইমার
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: রাউন্ড অব ১৬-এ ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আগামী ৬ জুলাই রাত ২টায় মুখোমুখি হবে উভয়দল।
ইনজুরি থেকে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেইমার এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। পুরো পরিস্থিতি বেশ পেশাদারিত্বের সাথে দেখছেন এবং পুরো দলের উপর এর ইতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান তিনি।
বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
খেলেছেন মাত্র ১৪ মিনিট। মেটলাইফ স্টেডিয়ামে আগামী সোমবার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৪ বছর বয়সি নেইমার থাকছেন বেঞ্চেই।
ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে।
অনুশীলনেও ভালো করছে। নেইমার সতীর্থদের কাছে খুবই শ্রদ্ধার একজন খেলোয়াড়। সবাই তাকে অনেক ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে নেইমারের প্রভাব অপরিসীম। ব্যক্তি হিসেবেও নেইমার অসাধারণ।
তাকে দলে পেয়ে আমি দারুণ খুশী। অবশ্যই প্রতি ম্যাচেই সে খেলতে চায়।’
নেইমার ইঙ্গিত দিয়েছেন তিনি এখন পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। যদিও বার্সেলোনা ও পিএসজির সাবেক এই সুপারস্টারের ম্যাচ ফিটনেস নিয়ে এখনো কিছু শঙ্কা রয়েছে।
আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানেনা কতক্ষণ সে খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো অভিজ্ঞতা তার রয়েছে। দলে যখনই তার প্রয়োজন হবে আমি তাকে মাঠে পাঠাবো।’
এর আগে চারবারের মোকাবেলায় কখনই নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। এর মধ্যে দুটি ম্যাচ ড্র ও দুটিতে পরাজিত হয়েছে সেলেসাওরা। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত নকআউট পর্বে কোন ইউরোপীয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি