৪ মে ২০২৬

বিশ্বকাপে বাবরকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম
বিশ্বকাপে বাবরকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে

বাংলাপ্রেস ডেস্ক:   টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। গতকাল শনিবার উদ্বোধনী ম্যাচে আইসিসির সহযোগি সদস্য দেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হয় পাকিস্তান ক্রিকেট দল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেও হারতে বসেছিল বিশ্বকাপজয়ী দল পাকিস্তান। পরাজয়ের মুখ থেকে জয়ের দেখা পায় তারা।

৩ উইকেটের সেই জয়ের পথে সাবেক অধিনায়ক বাবর আজমের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। ৮৩.৩৩ স্ট্রাইকরেটে ১৮ বলে ১৫ রানের ইনিংস খেলেন বাবর। এমন ব্যাটিংয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক দুই তারকা বাসিত আলি ও কামরান আকমল। পরের ম্যাচে বাবরকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে।

‘দ্য গেম প্ল্যান’ নামের এক ইউটিউব অনুষ্ঠানে বাসিত আলি বলেন, ‘আমার অনুভূতি বলছে বাবর পাকিস্তানের পরবর্তী ম্যাচে খেলবে না। আমি কোচ মাইক হেসনের মুখে যে ক্রোধ দেখেছি…আমার মনে হয় না পরের ম্যাচেও বাবরকে ৪ নম্বরে (ব্যাটিং) দেখা যাবে। যদি আপনি ওয়ানডে এবং টেস্টে বাবর আজমকে সুপারস্টার বলেন, আমি এখনও মেনে নেব। কিন্তু টি-টোয়েন্টিতে সে কীভাবে সুপারস্টার হয়? যে ব্যাটারকে তার নিয়মিত পজিশন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, এমনকি ম্যানেজমেন্টও বলতে পারবে না যে সে চার নম্বরের ব্যাটার। বাবর কি এটা জানে না?’

পাকিস্তানের স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের বাবরের চেয়ে এগিয়ে রাখলেন সাবেক এই ব্যাটার, ‘ক্লাব ক্রিকেটাররাও বলে দিতে পারবে– টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফরা ভালো ক্রিকেটার! শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুবও এই ফরম্যাটে তার চেয়ে ভালো ব্যাটার। এমনকি সালমান আগাও দেখিয়েছে যে তিন নম্বরের জন্য সে তুলনামূলক উপযুক্ত। বিগ ব্যাশে বাবর আজমের সঙ্গে স্টিভেন স্মিথ যা করেছে, এরপরও মানুষের মাথা খোলেনি! শেষ বলে সিঙ্গেল রান নিয়ে বাবরকে আবার স্ট্রাইক দিতে চায়নি, কারণ তার খেলা (টি-টোয়েন্টির) উপযুক্ত নয়।’

সেই কথার সুর টেনে কামরান আকমল বলেন, ‘ম্যানেজমেন্ট জোর করে তাকে (বাবর) চার নম্বরে ফিট করতে চাচ্ছে। কেন আমরা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে এভাবে খেলছি? কারণ আপনি কোনো পদ্ধতি তৈরি করেননি। আপনি ক্রিকেটারদের এভাবে খেলতে বাধ্য করছেন!’ এরপর বাসিত আলি জিজ্ঞেস করেন– ‘বাবর আজম কি আমাদের এমন কোনো ম্যাচ জেতাতে পেরেছে, যখন আমাদের ১০–এর বেশি গড়ে রান তুলতে হয়?’

ওই সময় আকমল জানতে চান– এখানে মূল দায় কার? জবাবে বাসিত বলেন, ‘বাবরের ভুল।’ এরপর উভয়ে মিলে পাকিস্তানের একাদশে বাবরের বিকল্প ক্রিকেটার কে হতে পারেন সেই আলোচনা তোলেন। একপর্যায়ে খাজা নাফে’র কথা উল্লেখ করেন অনুষ্ঠানের সঞ্চালক। একই সুরে বাসিত বলেন, ‘আপনি বাবর এবং মোহাম্মদ রিজওয়ানকে যে পরিমাণ সুযোগ দিয়েছেন, আপনি অন্য কাউকে তেমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিচ্ছেন না।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি