৫ মে ২০২৬

বিশ্বকাপ জেতায় ভারতীয় ক্রিকেট টিম এর জন্য ১২৫ কোটি রুপি বোনাস ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিশ্বকাপ জেতায় ভারতীয় ক্রিকেট টিম এর জন্য ১২৫ কোটি রুপি বোনাস ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় সাফল্যের পুরস্কার পেতে চলেছেন ভারতের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব শিরোপা নিজেদের করে নেয় রোহিত শর্মারা। সেই কারণে দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৭৬ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) নিজের অফিশিয়াল এক্স পোস্টে বিসিসিআই সচিব জয় শাহ লেখেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য ভারত দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি সন্তুষ্ট। দলটি পুরো টুর্নামেন্টে ব্যতিক্রমী প্রতিভা, সংকল্প ও খেলা প্রদর্শন করেছে। এই অসামান্য কৃতিত্বের জন্য সমস্ত খেলোয়াড়, কোচ এবং সহায়তা কর্মীদের অভিনন্দন!’ বিশ্বকাপ ফাইনালের সময় মাঠেই ছিলেন জয়। বিশ্বকাপ জেতার পরে অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি। মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাসে মাতেন। বিরাট, রোহিত, হার্দিক পাণ্ডিয়া ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। উল্লেখ্য, বার্বাডোজে রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ বছর পর আইসিসির কোনো শিরোপা স্বাদ পেল তারা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি