২১ জুন ২০২৬

বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করল পাকিস্তান, উঠছে প্রশ্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করল পাকিস্তান, উঠছে প্রশ্ন

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশের সমর্থনে ও আইসিসির দ্বিমুখী নীতির প্রতিবাদে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে পাকিস্তান। বিশ্বকাপে খেলার ব্যাপারে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা পিসিবির। 

তার আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে আইসিসির চিন্তা আরও বাড়িয়ে দিল পিসিবি। শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসের পর পাকিস্তান দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। 

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে বিশ্বকাপের জার্সি উন্মোচনা অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। টসের পর জার্সি উন্মোচন না হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। 

টি-টোয়েন্টি তে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। অধিনায়ক সালমান আগা (৪০ বলে ৭৬) ও উসমান খানের (৩৬ বলে ৫৩) ফিফটিতে পাঁচ উইকেটে ১৯৮ রান তোলে স্বাগতিকরা। জবাবে পাক স্পিনে নাকাল হয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১০৮ রানে। আবরার আহমেদ ও শাদাব খান নেন তিনটি করে উইকেট।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি