৪ মে ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
বিশ্বকাপ ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান

বাংলাপ্রেস ডেস্ক:   বিগত কয়েক বছর ধরে আফগানিস্তান ক্রিকেট দল বেশ একাধিক আইসিসি ইভেন্টে আলো ছড়িয়েছে। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর প্রস্তুতিতেই মাঠে নেমেছিল তারা, কিন্তু ফল আশানুরূপ হয়নি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

এই হতাশাজনক পারফরম্যান্সের দায়ভার পড়েছে দলের অধিনায়ক রশিদ খানের ওপর। গুঞ্জন রয়েছে, অধিনায়কত্ব থেকেও তাকে সরানো হতে পারে।

আফগান সংবাদমাধ্যম 'আমু টিভি' জানিয়েছে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি) অধিনায়কত্বে পরিবর্তন আনতে পারে। রশিদের পরিবর্তে দলটির নতুন নেতা হতে পারেন ইব্রাহিম জাদরান।

২০১৯ সালে প্রথমবারের মতো আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন রশিদ। এরপর ৪৮টি ম্যাচে নেতৃত্ব দেন তিনি, যেখানে ২৬টি ম্যাচে জয় লাভ করে আফগানিস্তান এবং ২১টি ম্যাচে পরাজিত হয়।

উল্লেখ্য যে, বিশ্বকাপ শুরুর আগে রশিদকে সরানোর পরিকল্পনা ছিল এসিসির। তবে বড় টুর্নামেন্ট সামনে থাকায় সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। বর্তমানে রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম জাদরান এগিয়ে থাকলেও রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের নামও আলোচনায় এসেছে। তবে ওমরজাই নেতৃত্ব নিতে আগ্রহী নন বলে জানা গেছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি