৪ মে ২০২৬

বিশ্বজুড়ে রমজান কোথায় কত ঘণ্টা রোজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
বিশ্বজুড়ে রমজান কোথায় কত ঘণ্টা রোজা

এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা।

বাংলাপ্রেস ডেস্ক:   শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। দেশভিত্তিক চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রোজা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। ভৌগোলিক অবস্থান ও ঋতুর কারণে বিশ্বের সব দেশে রোজার সময় একরকম হয় না।

বিশেষজ্ঞদের মতে, বিষুবরেখার কাছের দেশে রোজার সময় কম, আর উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর ওপর নির্ভর করে ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত রোজা থাকতে পারে। উদাহরণস্বরূপ, সৌদি আরব ও কাতার-এ এবারের রোজা প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা।

যেসব দেশে সূর্য কখনো অস্ত যায় না—যেমন গ্রিনল্যান্ড ও আলাস্কা—সেখানে মুসলমানরা সাধারণত মক্কা বা সৌদি আরবের সময় অনুসরণ করে রোজা রাখেন।

উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে দিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম থাকে। বাংলাদেশের মতো দেশে প্রথম দিকে রোজা থাকবে ১২–১৩ ঘণ্টা, মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে রোজার সময়ও বেড়ে যাবে।

দক্ষিণ গোলার্ধের দেশ যেমন চিলি, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-তে রোজার সময় প্রথম দিন ১৪–১৫ ঘণ্টা, মাসের শেষ দিকে ধীরে ধীরে কমতে থাকে।

বিশ্বের বিভিন্ন শহরের রোজার সময়সূচি

  • বাংলাদেশের ঢাকা শহরে প্রথম রোজায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে।
  • অর্থাৎ প্রথম দিনে মোট ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সাহরির শেষ সময় ৪টা ৪৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।
  • ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। প্রথম দিনে রোজার ব্যাপ্তি ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে সাহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ ১৩ ঘণ্টা ২৬ মিনিট।
  • পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে সাহরির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।
  • মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ১১ মিনিট। শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।
  • শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।
  • থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।
  • সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
  • কাতারের দোহায় প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
  • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
  • যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।
  • সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।
  • ইতালির রোমে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট রোজা পালন করতে হবে।

দেশের ভেতরেও অঞ্চলভেদে রোজার সময় কিছুটা পার্থক্য থাকে। যেমন বাংলাদেশের জেলায় জেলায় সময়ের সামান্য তারতম্য দেখা যায়। বৃহৎ দেশ যেমন রাশিয়া বা চীনের এক প্রান্তের রোজার সময় অন্য প্রান্তের তুলনায় অনেক কম বা বেশি হতে পারে।

সব মিলিয়ে, এবারের রমজান অনেক দেশের মুসলমানদের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক হবে, তবে ভৌগোলিক অবস্থান ও ঋতু অনুসারে রোজার সময়ের তারতম্য থাকবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি