বিশ্বের সবচেয়ে দামি কফি
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি কফি পাওয়া যাচ্ছে এখন দুবাইয়ে। এক কাপের দাম ৯৮০ মার্কিন ডলার (৩ হাজার ৬০০ দিরহাম)। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ টাকা। পানামা থেকে আনা বিশেষ কফি বিন দিয়ে তৈরি এই পানীয়টি বিক্রি হচ্ছে ‘জুলিথ’ নামের একটি ক্যাফেতে।
ক্যাফের সহপ্রতিষ্ঠাতা সারকান সাগসোজ সামাজিকমাধ্যমে এক ভিডিওতে বলেন, ‘অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বিশ্বের সবচেয়ে প্রশংসিত এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত কফি এখন জুলিথে পাওয়া যাচ্ছে।’
দুবাইয়ের একটি শিল্পাঞ্চলে অবস্থিত এই ক্যাফে ৪০০ কাপ কফি পরিবেশন করবে বলে জানিয়েছেন সাগসোজ।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি