৫ মে ২০২৬

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা : ঢাকার অবস্থান ১৬৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা : ঢাকার অবস্থান ১৬৬
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। চলতি বছরের এই তালিকায় তলানিতে পড়ে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ইআইইউ-এর তালিকায় বিশ্বের ১৭২টি শহর রয়েছে। এর মধ্যে ঢাকার স্থান ১৬৬তম। এর আগে গত বছরের প্রকাশিত তালিকার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে কিছুটা উন্নতি হয়েছে ঢাকার। ইআইইউ-এর ‘বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকা-২০২২’-এর প্রতিবেদন বলছে, বাসযোগ্য শহরের তালিকার শেষ দশ শহরের মধ্যে ঢাকার অবস্থান। আর মোট ১৭২ শহরের মধ্যে ১৬৬তম স্থানে রয়েছে, যার স্কোর ৩৯ দশমিক ২। এর আগে গত বছরের তালিকায় ১৪০ শহরের মধ্যে ৩৩ দশমিক ৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম। সাধারণত, কোনো শহর কতটা বসবাসের যোগ্য তা বোঝার জন্য সেই শহরের স্থিতিশীলতা, সংস্কৃতি ও পরিবেশ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো—এই পাঁচ মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করে ইআইইউ। তালিকায় বাসযোগ্য শহরের শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে কিয়েভকে এই বছর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার শহর মস্কো ও পিটার্সবার্গ জায়গা করে নিয়েছে তালিকায়। শীর্ষ ১০-এর মধ্যে ৬টি শহরই ইউরোপের। ভিয়েনা ছাড়া অন্য শহরগুলো হচ্ছে—ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম। আর শীর্ষ ১০-এ রয়েছে কানাডার ক্যালগারি, ভাঙ্কুভার ও টরন্টো, জাপানের ওসাকা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এছাড়া বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ১৭২তম স্থানে রয়েছে সিরিয়ার দামেস্ক। গত বছরও তলানিতেই ছিল শহরটি। তার আগে রয়েছে—নাইজেরিয়ার লাওস, লিবিয়ার ত্রিপলি, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি এবং পাপুয়া নিউনিগির পোর্ট মোরসবি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি