৮ মে ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমলো
বাংলাপ্রেস ডেস্ক: করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৬ হাজার ৯৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ লাখ ৬০ হাজার ৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৪৭৩ জনে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৩ লাখ ৮৭৬ জন। এ নিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫ লাখ ২ হাজার ৯০৫ এবং ৪ কোটি ২২ লাখ ৭২ হাজার ১৪ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে ১ লাখ ৮০ হাজার ৭১ জন শনাক্তের পাশাপাশি ৬৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়াতে মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়ালো যথাক্রমে ৩ লাখ ৩৫ হাজার ৪১৪ এবং ১ কোটি ২৮ লাখ ১০ হাজার ১১৮ জনে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি