৮ মে ২০২৬

বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার প্রাণহানি
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮ হাজার ৮১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৩ জন। বুধবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৭৭০ জন এবং মৃত্যু ১ হাজার ৭৯৯ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৩৫ জন এবং আক্রান্ত ২১ হাজার ৯২২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন এবং মৃত্যু ১৮ জন। জার্মানিতে আক্রান্ত ৩০ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু ৪৪৮ জন। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৪৩০ জন এবং মৃত্যু ১৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৪ জন, ইতালিতে ১৭৫ জন, ইরানে ৪০ জন, ভিয়েতনামে ২১৪ জন, মেক্সিকোতে ৪২ জন এবং পোল্যান্ডে ৫৪৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি