৮ মে ২০২৬

বিশ্বে একদিনে করোনায় ১১ হাজারের বেশি মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্বে একদিনে করোনায় ১১ হাজারের বেশি মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজার ৯০৭ জন। শুক্রবার সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ২৭ হাজার ১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ২৮৯ জনের। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৯২৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৩১ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন এবং মারা গেছেন ২৬৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ২৩৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৪১৪ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৮৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ৩২১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ২১৮ জন এবং মারা গেছেন ১৮৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ২১০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি